Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩০, ভবন ক্ষতিগ্রস্ত

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ০৯:২৮ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১০:২৫

হামলার পর ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকর্মীরা। ছবি: ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ

উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ মার্চ) ভোরে ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান দেশটির ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনা ঘটে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ জানিয়েছে, উত্তর আরব শহর জারজিরে ‘একটি কাঠামোর ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে’ইরানের ক্ষেপণাস্ত্র। এতে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। পরে অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, প্যারামেডিকরা প্রায় ৩০ জনকে চিকিৎসা দিচ্ছেন, তাদের বেশিরভাগই সামান্য আহত।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারী আছেন, যিনি পিঠে স্প্লিন্টারের আঘাত পেয়েছেন এবং এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন ১৭ বছর বয়সী এক কিশোরী। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এমডিএর মেডিক এরান আবো বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন বেশ কয়েকটি বাড়ির ধ্বংসাবশেষ এবং ভাঙা কাচ দেখতে পাই।’

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়া এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর