Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬ ২৩:১১ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২৩:১৩

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের গোষ্ঠীটি আরও বলেছে, তারা মা’আলোত-তারশিহা শহরে একটি ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তেহরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এ অবস্থায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আগত ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর