Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইন ও অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ২২:৩৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০০:৩৪

ছবি: সংগৃহীত

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী বাহরাইন এবং অস্ট্রেলিয়া আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

রোববার (১৫ মার্চ) নিউজ অব বাহরাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ড. ওয়াহিব আল নাসের জানিয়েছেন, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের সময় নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ১৯ মার্চ ভোরে চাঁদের জন্ম হবে এবং ওইদিন সন্ধ্যায় চাঁদটি আকাশে স্পষ্টভাবে দৃশ্যমান থাকবে। ফলে বাহরাইনে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এবং ফতোয়া কাউন্সিল বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ দেখার সংস্থাগুলোর পর্যালোচনার ভিত্তিতে ২০ মার্চকে ঈদের দিন হিসেবে চূড়ান্ত করেছে।

বিজ্ঞাপন

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।