Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১৩:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালী বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে শক্তিশালী বোমা হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় এমন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে প্রবেশ করে সেখানে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালিসংলগ্ন উপকূলে অবস্থিত ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক ভারী বোমা নিক্ষেপ করা হয়েছে। এসব ঘাঁটিতে থাকা জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক নৌপথের জন্য হুমকি হয়ে উঠেছিল বলে দাবি তাদের।

এদিকে, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে এর প্রভাব পড়েছে। এই জলপথ দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহণ হয়। চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ হামলায় ব্যবহৃত বোমাগুলো সাধারণ বোমার মতো আকাশে বা মাটির ওপর বিস্ফোরিত হয় না। এগুলো ভারী ও শক্ত ধাতব আবরণে তৈরি, যা লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করার পর বিস্ফোরিত হয়ে ভেতরের স্থাপনা ধ্বংস করে। গত বছর ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সময়ও এ ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর