Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব ইরানকে পৌঁছে দিল পাকিস্তান

আর্ন্তজাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১৮:০৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৮:১৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহষ্পতিবার (২৫ মার্চ) আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছেন। এখন তারা এর জবাবের অপেক্ষায় আছেন।’

এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হতে পারে বলেও খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসছেন। তবে ইরান বলছে, এখন পর্যন্ত এ ধরনের কোনো আলোচনা হয়নি।

‘আগ্রাসী জায়নবাদী শাসনের’ বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘দৃঢ় অবস্থানের’ প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তুরস্করের এই অবস্থানকে ‘প্রশংসনীয়’ অভিহিত করে পেজেশকিয়ান বলেন, মুসলিম বিশ্বের সংহতি বজায় রাখতে আঙ্কারা ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে।

এর আগে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানে ভূমিকা পালন করছে’ আঙ্কারা।

হারুন বলেন, এই বার্তাগুলোর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা।

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর