Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ / আগ্রাসনের জন্য মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৬ ১৪:১২

ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের প্যারেডফাইল ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউস থেকে বুধবার (২ মার্চ) রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে নিজেদের শুরু করা আগ্রাসনের জন্য অবশ্যই চরম মূল্য চোকাতে হবে।

বৃহষ্পতিবার (২ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘গুরুত্বহীন’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি দেশ দুটিকে আসন্ন ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার বিষয়ে সতর্ক করেছেন।

ইরানি অভিজাত বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা তাসনিম এবং দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা ফারস বিবৃতিটি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ‘অসম্পূর্ণ’ তথ্য রয়েছে।

বিজ্ঞাপন

সিলেটে বাসচাপায় মা-মেয়ে নিহত
১০ অক্টোবর ২০২৬ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর