Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যর্থতার জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দোষারোপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬ ১২:০৭

রিপাবলিকানদের পরাজয়ের জন্য ফক্স নিউজকে দায়ী করলেন ট্রাম্প। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ নভেম্বর) অধিকাংশ কেন্দ্রে ফলাফল প্রকাশিত হওয়ার পর এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রার্থীরা কেন জিতল এবং কেন হারল, তার কারণগুলো নিয়ে ভালো-মন্দ উভয় দিক থেকেই আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতে চলেছি!’

তিনি বলেন, ‘টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট যদি তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে আরআইএনও না হতেন, তাহলে তিনি হারতেন না। আরআইএনও একটি সংক্ষিপ্ত রূপ যার অর্থ ‘নামমাত্র রিপাবলিকান’।

বিজ্ঞাপন

‘ভেটো’ শব্দ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন তিনি। যা স্পষ্টতই পরবর্তী ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া যেকোনো আইন আটকে দেওয়ার তার ক্ষমতার দিকে ইঙ্গিত করে।

ফক্স নিউজ নিয়েও আপত্তি তুলেছেন ট্রাম্প। প্রশ্ন তুলেছেন, কেন তাদের রাজনৈতিক প্যানেলে নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে রাখা হয়েছে।

তিনি বলেছেন, ‘ক্রমাগত ও ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধী দল এবং আরও খারাপ বিষয় তুলে ধরার মাধ্যমে ফক্সনিউজ এই পরাজয়গুলোর জন্য দায়ী।’

মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই জয়লাভ করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দিয়েছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতেও তারা বিজয় লাভ করেছে, যেখানে কয়েক কোটি ভোটার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এই দলটির বিজয় মূলত অর্থনীতিতে ট্রাম্পের পরিচালনা এবং গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের প্রতি ভোটারদের গভীর অসন্তোষকেই ফুটিয়ে তুলেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর