Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা শুরু নয়: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৬ ২১:০৮

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

লেবাননে যুদ্ধবিরতি ছাড়া আলোচনা শুরু সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার (১০ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেছেন, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না, এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন, অন্যটি হলো জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা।

তিনি আরও বলেন, ‘পক্ষগুলোর মধ্যে পারস্পরিকভাবে সম্মত দুটি পদক্ষেপ এখনো বাস্তবায়িত হয়নি। সেটি হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনার শুরুর আগে ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা।’

গালিবাফ বলেন, ‘এই দুটি বিষয় পূরণ না হওয়া পর্যন্ত আলোচনা শুরু করা যাবে না।’

বিজ্ঞাপন

এদিকে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে বলেন, যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে’ একটি বেছে নিতে হবে এবং ‘একই সঙ্গে কেক রাখা এবং খাওয়া যাবে না’।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। তার আগে লেবাননে ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়া এই আলোচনা নিয়ে সংশয় তৈরি করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর