Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের নৌ-অবরোধ ‘দীর্ঘায়িত ’ করার নির্দেশ ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬ ১২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের অর্থনীতি ও তেল রফতানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, তার দফতর তেহরানের ওপর আর্থিক চাপ বাড়িয়েছে এবং ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা নেটওয়ার্কগুলো ভেঙে ফেলার পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

এক্স-এ দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘ট্রেজারি দফতর, ‘ইকোনমিক ফিউরি’র মাধ্যমে, ইরানের আন্তর্জাতিক শ্যাডো ব্যাংকিং পরিকাঠামো, ক্রিপ্টোতে প্রবেশাধিকার, শ্যাডো ফ্লিট এবং অস্ত্র সংগ্রহের নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করেছে।’

অন্যদিকে, ট্রাম্পের অবরোধ বৃদ্ধির নির্দেশের পর আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম টানা আট দিন ধরে বাড়ছে। জুন মাসের সরবরাহের জন্য এ তেলের দাম ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। জুনের চুক্তির মেয়াদ এ সপ্তাহে শেষ হওয়ায় জুলাই মাসের সরবরাহের আগাম দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮৪ ডলার হয়েছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ তেলের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটছে না।

 

বিজ্ঞাপন

শাহ আলী থানার ওসি প্রত্যাহার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

নাটোরে বাসচাপায় পথচারী নিহত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর