ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠীর কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধার করাই তাদের লক্ষ্য।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাইজ, আল-বায়দা এবং আল-জাওফ প্রদেশে তীব্র লড়াই শুরু হয়েছে।
এই তিনটি প্রদেশকে রাজধানীর প্রধান প্রবেশদ্বার হিসেবে দেখা হয়
সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী হুথিদের অবস্থানগুলোতে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে এবং স্থলবাহিনীর সাথে ‘তীব্র লড়াই’-এর খবর দিয়েছে।
হুথিরা জানিয়েছে, তারা আল-জাওফে একটি আক্রমণ প্রতিহত করেছে। আল-হাজম শহরের একটি কারাগারে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। তারা এই হামলার জন্য রিয়াদকে দায়ী করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠীর কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধার করাই তাদের লক্ষ্য।
সোমবার তাইজ, আল-বায়দা এবং আল-জাওফ প্রদেশে লড়াই তীব্রতর হয়েছে। আল-জাওফকে রাজধানীর প্রধান প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী হুথি অবস্থানগুলোতে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে এবং স্থলবাহিনীর সাথে “তীব্র লড়াই”-এর খবর দিয়েছে।
হুথিরা জানিয়েছে, তারা আল-জাওফে একটি আক্রমণ প্রতিহত করেছে এবং আল-হাজম শহরের একটি কারাগারে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। তারা এই হামলার জন্য রিয়াদকে দায়ী করে বলেছে, “এই আগ্রাসনের শাস্তি হবেই”।
এদিকে, সৌদি আরব অভিযোগ করেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে হুথিদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে।
রিয়াদও এই ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর-জেনারেল সামির আল-সাবরি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে বলেছেন, সরকার ‘সানা পুনরুদ্ধার’ করার সিদ্ধান্ত নিয়েছে।
ইয়েমেনের সরকার-সমর্থিত বাহিনীর মুখপাত্র মাজিদ আল-নুজাইলি বলেছেন, ‘এই অভিযানের উদ্দেশ্য হলো হুথিদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করা। এবং সকল ইয়েমেনবাসীর জন্য সানাকে রাজধানী হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা।’
তিনি বেসামরিক নাগরিকদের সানায় প্রবেশের বেশ কয়েকটি প্রধান সড়ক এড়িয়ে চলার জন্য সতর্ক করেন। তিনি বলেন, ‘এই সতর্কতা রাজধানীর সঙ্গে মারিব এবং আল-জাওফকে সংযোগকারী পথগুলোর জন্য প্রযোজ্য, যার মধ্যে নিহম, সিরওয়াহ, মাহলিয়াহ এবং আল-হাজমের মধ্য দিয়ে যাওয়া রাস্তাগুলোও অন্তর্ভুক্ত।’