Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুতিরা চায় না যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নেওয়া ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি যোদ্ধারা ওয়াশিংটনকে জানিয়েছে, তারা চায় না যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করুক।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফরের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘হুতিরা আমাদের ফোন করেছিল এবং তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাই।’

তিনি আরও বলেন, ওই অঞ্চলে সবকিছুই ভালোভাবে ও সুষ্ঠুভাবে সমাধান হয়ে যাবে।

ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার বিষয়টিও উল্লেখ করেন এবং তাকে নিজের ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানায়, বৃহস্পতিবার মোহাম্মদ বিন সালমান দুবার ট্রাম্পকে ফোন করে হুতিদের ওপর মার্কিন হামলার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু  ট্রাম্প তাতে রাজি হননি।

চলতি সপ্তাহে হুতিরা ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইয়েমেনের উপকূলে দ্রুতগতির এক অভিযানে তিনটি কৌশলগত দ্বীপ দখলের পর হুতিরা দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইরান হরমুজ প্রণালি অবরোধের পর বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি আরব তেল পরিবহনের জন্য এই এলাকার ওপর নির্ভর করছে। আলজাজিরার জানায়, মার্চ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাব আল-মানদেব দিয়ে সৌদি আরবের সমুদ্রপথে অপরিশোধিত তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ গুণ বেড়েছিল।