Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৩

হুথি সশস্ত্র বাহিনীর টহল। এএফপি।

সৌদি আরবের তিনটি শহরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ দাবি করেছে।

জোটের মুখপাত্র বলেন, সোমবার (১৪ সেপ্টম্বর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুতিরা।

এক্সে দেওয়া এক বিবৃতিতে ওই মুখপাত্র আরও বলেন, হুতিরা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালিয়েছে। হামলায় সাতটি বাড়ি ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হুতিরা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। তবে হামলায় আহত ব্যক্তিদের পরিচয় বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন

হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক সংঘর্ষের পেছনে রয়েছে ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধ এবং লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণের মতো বিষয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর