Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১২:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের এক মামলার নির্ধারিত শুনানির দিনে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ মামলায় তিনিসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল।

ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এ বিষয়ে শুনানি হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ১১ ডিসেম্বর তারিখ ঠিক করে।

বিজ্ঞাপন

মামলার ১১ আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, গুমের অভিযোগে দীর্ঘদিন ধরে চলমান একটি মিস কেসের অংশ হিসেবে এ মামলা তদন্তাধীন। এরইমধ্যে দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে, যেখানে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। মামলার আরেকটি অংশের তদন্তও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, যাদের নাম আগেই দাখিল হওয়া অন্য মামলাগুলোতে আছে, তাদের নতুন করে এ মামলায় অন্তর্ভুক্ত করা হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর