Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীসহ সাবেক এমপি সালাম মুর্শেদীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং তার স্ত্রী শারমিন সালমার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আব্দুস সালাম মুর্শেদী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর