Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসএফের সাবেক ডিজি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৩

ঢাকা: স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলার অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা দুটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান পরিচালিত হয়।

‎অনুসন্ধানে জানা যায়, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অসাধু উপায়ে অর্জন করে। যা নিয়ে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

‎এছাড়াও, তার স্ত্রী তাসরীন মুজিব স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করে। যা ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন তাসরীন মুজিবের পাশাপাশি তার স্বামীর নামে পৃথক আরো ১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

‎মূলত মজিবুর রহমান ও তাসরীন মুজিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। দুই মামলায় অভিযোগ করা সম্পদের মোট মূল্য ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

এবার ছয় গোল হজম করল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর