Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম অধিবেশনে যেকোনো এমপি স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন: শিশির মনির

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির। ছবি: সংগৃহীত

ঢাকা: সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ বর্তমানে শূন্য থাকায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে কোনো সংসদ সদস্য অস্থায়ীভাবে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।

শিশির মনির জানান, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয় এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে ১৫ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য রয়েছে, তাই সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধির ৮ থেকে ১০ ধারার আলোকে প্রথম অধিবেশনে যে কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন। ওই অধিবেশনেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর