Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোবাইলফোনসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপি’র একটি চৌকস টহলদল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জমিনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সাকিবুল হাসানকে (১৯) ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোবাইলফোনসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় আরও তিনজন পালিয়ে যায় বলেও জানা গেছে।

বিজিবি সূত্র আরও জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বিগত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে আটজন আসামিসহ মোট ৩২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর