Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঠিয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৫:৫১ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৫:৫৪

কার্তিকপাড়া বাজারে অভিযানের সময়কার ছবি।

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সারের অবৈধ মজুত ও দোকান বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনজন সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এবং উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানি সরকার।

দণ্ডিতরা হলেন—পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সার ব্যবসায়ী তপন কুমার, একই ইউনিয়নের কার্তিকপাড়া বাজারের সার ব্যবসায়ী মামুনুর রশিদ ও সাইদুল ইসলাম। অভিযানে তপনকে ১০ হাজার টাকা, মামুনুরকে পাঁচ হাজার টাকা এবং সাইদুলকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

পরে উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় কার্যক্রম তদারকি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের মাঝে বেশি দামে সার বিক্রি করছে। এই ধরনের অপরাধ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর