Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৫:৪৩

২০০৫ সালে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস। ছবি: এএফপি

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির মিশনগুলোতে সব কনস্যুলার সেবা বাতিলের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরামসহ বিভিন্ন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে।

দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়, এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। আর এর পরই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো।

বিজ্ঞাপন

আজ বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়
১২ অক্টোবর ২০২৬ ১১:৫২

সেভ দ্য চিলড্রেনে কাজের সুযোগ
১২ অক্টোবর ২০২৬ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর