Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অনুমোদনবিহীন মিনি পেট্রোল পাম্প বন্ধ, মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২০:০০

অভিযান চলাকালীন দৃশ্য।

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারে অনুমোদনবিহীন একটি মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাম্পের মালিককে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল নিয়মিত তদারকির অংশ হিসেবে পাম্পটি বন্ধ করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি এআর ট্রেডার্স নামে ওই মিনি পেট্রোল পাম্পটি কয়েক মাস ধরে পরিচালনা করছিলেন। পাম্পটি পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ ছাড়া, চলমান জ্বালানি সংকটের সময় এখানে পেট্রোল অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল।

বিজ্ঞাপন

সহকারী পরিচালক রুমেল জানান, ‘বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত মূল্য ও ভেজাল প্রতিরোধ করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে অনুমোদনবিহীন এআর ট্রেডার্সকে জরিমানা ও এর কার্যক্রম বন্ধ করা হয়েছে।’

অভিযানে টাঙ্গাইলের সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর