Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
৯ মার্চ ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৬:৪১

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

নির্বাচনে এ আসন থেকে ১১ দলীয় জোট-সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ বিজয়ী হন।

এর আগে ভোটের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ২০টির বেশি আসনের প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংরক্ষণের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে অনিয়মের অভিযোগ সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর