Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ববি হাজ্জাজের আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৫:০০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে ওই আসনের অন্যান্য প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে ঢাকা-১৩ আসনের নির্বাচনি ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। এ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছিলেন।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে এরই মধ্যে ২৫টির বেশি আসনের প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর