Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্টে মামুনুল হকের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১০:৪৪

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আসনে নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।

এর আগে, বিভিন্ন আসনের ২৫ জনের বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর