Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ

স্টাফ করেসপন্ডেট
১৫ মার্চ ২০২৬ ১৪:০৭

ঢাকা: সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে গত ২০ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দেন।

সারাবাংলা/টিএম/এনজে