Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের অনুমতি
পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:১৮

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকা: সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলার তদন্তের স্বার্থে কারাগারে থাকা পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চান দুদকের সহকারী পরিচালক আল-আমিন।

এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া তার নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে প্রায় ৩২ কোটি টাকা জমা এবং প্রায় ৩০ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর