Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১৫:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তদন্তের স্বার্থে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৯ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, আরিফা জেসমিনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবে প্রায় ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা জমা এবং প্রায় ১৭ কোটি ৫৮ লাখ ৮২ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে আরিফা জেসমিনের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত নথি জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর