Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার-২ আসনের নির্বাচনি নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৩:০৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:১২

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আবেদনের ওপর শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) হাইকোর্ট ওই আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সংশ্লিষ্ট সব নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

সারাবাংলা/টিএম/ইআ