বেনাপোল: জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাতজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে শার্শা থানাধীন পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শার্শা থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. সবুজ গাজী, এএসআই (নিরস্ত্র) মো. রকিবুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. আহিদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) জহুরুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) হযরত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মো. কামাল হোসেন, মো. আব্দুল আলিম (৩৫), মো. মোতালেব হোসেন, মো. সম্রাট, মো. মিজানুর রহমান, মো. আল মামুন রেজা ও মনজুয়ারা খাতুন (৩৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের এদিনই আদালতে সোপর্দ করা হয়েছে।