Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সিগঞ্জে তরুণকে গুলি / অন্তর্বর্তীকালীন ২ লাখ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
১৭ জুন ২০২৬ ১৫:০৯

ঢাকা: মুন্সিগঞ্জে ২০১৯ সালে টহল পুলিশের গুলিতে আহত সাহাদাত হোসেন শ্যামলকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাকে ২ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ২০১৯ সালে এ ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন দায়ের করে।

রিটে ২০১৯ সালের ১৭ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। ওইসব প্রতিবেদনে বলা হয়, মুন্সিগঞ্জের ঢাকা–নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের একটি চেকপোস্টে সাহাদাত হোসেন শ্যামল (২০) পায়ে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

শ্যামল ও তার বন্ধুদের অভিযোগ ছিল, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা পরিস্থিতি বোঝার সুযোগ না দিয়েই পুলিশ তার ওপর গুলি চালায়। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করা হয় এবং এ জন্য দুঃখ প্রকাশ করা হয়েছিল।

 

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৪

আরো