Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলা / কামাল মজুমদারের ছেলেসহ ৩ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৭:৪১

রায়। প্রতীকী

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুলিশের আবেদনের পর তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অন্য দুই আসামি হলেন- আওয়ামী লীগের নেতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আদালতে দাখিল করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ উল্লেখ করেন যে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন হিসেবে তিন আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে আন্দোলন দমনের চেষ্টা করেন এবং অর্থায়নের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তদন্তে অভিযোগ উঠেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার দক্ষিণ বাঁশতলা এলাকায় বিক্ষোভ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নাজিম উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে সিটি স্ক্যান পরীক্ষায় তার মাথায় ১৮০টি ছররা গুলি শনাক্ত করা হয়, যার মধ্যে ১২৭টি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

পরীমণির বায়োপিকে দীঘি!
১৭ জুন ২০২৬ ১৮:৪০

আরো

সম্পর্কিত খবর