Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মামলায় মমতাজের জামিন বহাল

স্টাফ করেসপন্ডেট
২১ জুন ২০২৬ ২০:১১

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

ঢাকা: একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২১ জুন) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দেন।

মমতাজ বেগমের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী খায়রুন নেছা।

এর আগে গত ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। ওই তিন মামলায় দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হলে একটি মামলার শুনানি শেষে চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে ওই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর