Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ মামলায় সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজের জামিন

স্টাফ করেসপন্ডেট
১৫ জুন ২০২৬ ১৬:৫৪

মমতাজ বেগম।

ঢাকা: রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলাসহ তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট খায়রুন নেছা।

এর আগে, মিরপুর থানার সাগর হত্যা মামলায় মমতাজ বেগমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে একই বছরের ১৭ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একাধারে জনপ্রিয় লোকসংগীতশিল্পী এবং আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

এবার ছয় গোল হজম করল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর