Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১২:৫৫

ঢাকা: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ জন সংসদ সদস্য। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, এর আগে ২০০১ সালেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।

আইনজীবী শিশির মনির বলেন, রুলস অব বিজনেস, সংবিধান এবং উচ্চ আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি।

বিজ্ঞাপন

রিটে আবেদনকারীরা দাবি করেছেন, জেলা ভিত্তিক এ দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের আইনগত ভিত্তি রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ হওয়া প্রয়োজন।

রিটকারী ১১ সংসদ সদস্য হলেন— পাবনা-১ আসনের মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম।

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর