Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৩:১২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে মো. আজিজুর রহমান (২৭) নামে আটক এক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে রুজু করা একটি মামলায় সন্দিহান আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, আটক মো. আজিজুর রহমানকে যে মামলায় আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এ বিষয়ে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর