Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষ এখন নিজের ভোট নিজে দিতে পারবে: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২১:০৬

আপিল বিভাগের রায়ের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। দেশের মানুষ ভবিষ্যতে নিজের ভোট নিজে দিতে পারবেন। এখন আর দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায়ের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বিচারব্যবস্থা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট রায় দেয় কি না- প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সেটি মনে করি না। কোন রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, আর কোন রায় আইনি ব্যাখ্যায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে, তা জাতি বিবেচনা করবে। আজকের রায়ে আগের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হলো। এটা কার্যকর হবে পরবর্তী সংসদ ভাঙার পরের ১৫ দিনের মধ্যে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না বলে তা সাংবিধানিক হিসেবেই রায়ে ঘোষিত হলো। তত্ত্বাবধায়কব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে ফুল জাজমেন্টে আসবে।’

একই আপিল বিভাগে তার আগের রায়কে কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ বলার ব্যাখ্যা জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত বলেই ওই রায় বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল, এই রায় লেখার ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও তার সহযোগীরা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন।’

এর আগে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ-সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে আজ রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ৪টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৬

আইনি জটিলতায় আটকে গেল ৩ আসনের ফলাফল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫

নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১

আরো

সম্পর্কিত খবর