Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১০:৩১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকায় পুরোদমে শীত অনুভূত হচ্ছে। আজ সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং বুধবার (১৭ ডিসেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর