Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভুটান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী ।

মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং মালদ্বীপের শিক্ষামন্ত্রী ড. ইসমাইল শাফিউর আগামীকাল বুধবার ঢাকা আসবেন। তাদের স্বাগত জানাতে সরকারের তরফে পৃথক টিম বিমানবন্দরে প্রস্তুত রাখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও তাকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের প্রতিনিধি যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর