Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি সংরক্ষিত নারী আসনের এমপিদের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২২:৩৮

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান শহিদদের প্রতি এনসিপির সংরক্ষিত নারী আসনের এমপিদের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ঢাকা: মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

বুধবার (৬ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকায় অবস্থিত শহিদদের গণকবর ও বধ্যভূমি স্মৃতিসৌধে তারা এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় তাদের মঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা এবং কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন। এ ছাড়াও নুসরাত তাবাসসুমের পিতা মো. আবদুল হালিমও এ সময় উপস্থিত ছিলেন।

শুরুতেই তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তারা রায়েরবাজার বধ্যভূমি ও শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর