Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ব্যালট বক্স ছিনতাই হলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচনে কোনো জায়গায় যদি ব্যালট বক্স ছিনতাই হয়, তাহলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে; এসব বিষয়ে আমাদের আজ আলোচনা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো সহিংসতা যাতে না ঘটে সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো দলের পক্ষে না হয়ে সরকারি কর্মচারী হিসেবে কাজ করবেন। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউকে কোনো তেল দেবে না। নিরপেক্ষভাবে কাজ করবে।

প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এমন মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আপনারা যে সময় ভাইয়েরা ভাইয়েরা মারামারি শুরু করে দেন তখন আরেকজনের এসে থামানোটা কিন্তু একটু অসুবিধা হয়।

নির্বাচনের দিনেওতো একই অবস্থা হতে পারে উল্লেখ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন সব থেকে ভালো একটা নির্বাচন হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে সাকিবের বোলিং জাদু
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫

আরো

সম্পর্কিত খবর