Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির স্মার্ট অ্যাপেই মিলবে ভোটের সব তথ্য

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৮

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের তথ্য প্রাপ্তি সহজ করতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি’ নামের বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটাররা গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সহজেই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর ব্যবহার করে দ্রুত নিজের ভোটকেন্দ্রের নাম ও সঠিক ঠিকানা খুঁজে পাবেন।

বিজ্ঞাপন

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অ্যাপটিতে ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি এবং ভোটারের বর্তমান অবস্থান থেকে ওই কেন্দ্রের দূরত্ব কতটুকু তা ম্যাপের মাধ্যমে দেখার সুযোগ রাখা হয়েছে। ফলে ভোটাররা আগেভাগেই কেন্দ্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। শুধু কেন্দ্রের তথ্যই নয়, অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিস্তারিত তথ্যসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেওয়া হলফনামা এবং নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব নির্দেশনাও দেখা যাবে। এছাড়া নির্বাচনের দিন ভোটের ফলাফল ও অন্যান্য আপডেট সরাসরি এই অ্যাপ থেকেই পাওয়ার ব্যবস্থা করেছে কমিশন।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী বিরতিহীনভাবে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার ৪৩ হাজার কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন, যেখানে মোট প্রার্থীর সংখ্যা ২০১৭ জন। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনেও একই ধরনের ডিজিটাল সেবা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিল নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

সংসদে বিরোধী দলের বৈঠক আজ
২৯ মার্চ ২০২৬ ১০:৫২

আজ বসছে সংসদ অধিবেশন
২৯ মার্চ ২০২৬ ১০:১৮

আরো

সম্পর্কিত খবর