Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৬

লোকাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে নৈশকোচের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকালে দিনাজপুর বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পলিপ্রয়াগপুর ইউনিয়নের চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​
জানা যায়, বালুবাহী ট্রাকটি গতকাল শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে চাকা ফেটে (টায়ার ব্লাস্ট) সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। আজ সকালে পঞ্চগড় থেকে আসা একটি দ্রুতগামী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী প্রাণ হারান। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ট্রাক উভয়ই পঞ্চগড় থেকে ছেড়ে এসেছিল।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বর্তমানে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও অন্যান্য তথ্য সংগ্রহে কাজ করছে।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ডাক অধিদফতরে কাজের সুযোগ
১৪ নভেম্বর ২০২৬ ১২:০৩

নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস
১৪ নভেম্বর ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর