Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎৪২ হাজার ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা ইসি’র

‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন, ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এরই মধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

‎ইসির চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্রের সীমানার ভেতর ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই সিদ্ধান্ত কঠোরভাবে নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

‎ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটগ্রহণের পরিসংখ্যান নিম্নরূপ:

‎মোট ভোটকেন্দ্র: ৪২ হাজার ৭৭৯টি।

‎মোট ভোটকক্ষ (বুথ): ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি।

‎মোট ভোটগ্রহণ কর্মকর্তা: ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন।

‎প্রিসাইডিং কর্মকর্তা: ৪২,৭৭৯ জন।

‎সহকারী প্রিসাইডিং কর্মকর্তা: ২,৪৭,৪৮২ জন।

‎পোলিং কর্মকর্তা: ৪,৯৪,৯৬৪ জন।

‎বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

‎ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বুথ ও কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। একই কারণে ব্যালট গণনায় এবার স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

জাকসু ভিপির ছাত্রদলে যোগদান
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৩

আরো

সম্পর্কিত খবর