Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনগামী যাত্রীদের বিমান বাংলাদেশের নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা: লন্ডনগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ‘ইউকেভিআই’ অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লন্ডনগামী সকল যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, UK Border Force-এর নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে। যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, তারা যেন যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করে নেন।