Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা।

রোববার (৭ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ছয় জন কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

চকরিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর