Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুজব ও অপপ্রচারে কান দেবেন না, নির্ভয়ে ভোট দিন: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি আহ্বান জানানো হয়।

ভোটের পরিবেশ নিয়ে ইসির নিশ্চয়তা বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, গণভোট ও সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে নির্ধারিত ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতিত) বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া এবং নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে তৎপর রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো নির্দিষ্ট মহল বা গোষ্ঠীর উস্কানিমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর