Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদ নির্বাচন
সারাদেশে ভোট গ্রহণ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিচ্ছেন এক নারী ভোটার। ছবি: সারাবাংলা

ঢাকা: বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট হচ্ছে আজ। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

গণতন্ত্রে উত্তরণে রায় দিচ্ছে জনগণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৫

ভোট বেচাকেনা করলেই কঠোর ব্যবস্থা: ইসি
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২

আরো

সম্পর্কিত খবর