ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর গুলশান-২ এ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “সবাইকে অনুরোধ কর— এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।”
এ সময় উপস্থিত অনেকে তাকে ‘ঈদ মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জানান।