Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ প্রথমবার এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৪:৪১ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৮:১০

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: জাতীয় সংসদ অধিবেশনে আজ সংসদ সদস্যদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) প্রথমবারের মতো তার জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজকের দিনের সংসদীয় কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য একটি নির্দিষ্ট সময় সংরক্ষিত রাখা হয়েছে। এই নির্ধারিত সময়ে তিনি সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ও নীতি-নির্ধারণী প্রশ্নের সরাসরি জবাব দেবেন। এর মাধ্যমে দীর্ঘ সময় পর সংসদে সরকারপ্রধানের সরাসরি প্রশ্নোত্তর পর্বের চর্চা পুনরায় শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে একজন সংসদ সদস্য এই প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন, বিশেষ করে প্রতি বুধবার যদি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হয়, তবে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত এবং কার্যকর হবে।

সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ এই প্রস্তাবের প্রেক্ষিতে বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় রেফার করার নির্দেশ দেন।

তিনি জানান, সংসদীয় রীতিনীতি অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ পরীক্ষামূলক বা প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রীর জন্য এই ৩০ মিনিট সময় বরাদ্দ করার মধ্য দিয়ে সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর