Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৯:৩১

ঢাকা: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর