Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‎গণভোটে পোস্টাল ব্যালটে বিপুল সংখ্যক ভোট সংগৃহীত হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট নিবন্ধিত ভোটারদের মধ্যে ৮০ দশমিক ১১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ।

‎‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে প্রবাসী ভোটার ছিলেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন। ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন।

বিজ্ঞাপন

এছাড়া, ‎দেশীয় ভোটারের মধ্যে সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনী ও কারাবন্দি ছিলেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। ‎সব মিলিয়ে মোট ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটে অংশ নিয়েছেন।

‎রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে সব ব্যালট পৌঁছায়নি। কমিশন জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত ব্যালটগুলোই গণনায় নেওয়া হয়েছে।

‎ক্যাটাগরি প্রাপ্ত ভোট (রিটার্নিং কর্মকর্তার কাছে) বৈধ ভোটের সংখ্যা- প্রবাসী ৪ লাখ ৯৮ হাজার ২০৪টি ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশীয় ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি ৬ লাখ ১ হাজার ৫২৪টি। মোট ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি বৈধ ভোট পড়েছে।

‎ইসি জানিয়েছে, অনেক ক্ষেত্রে ভোটারের সই না থাকা, প্রয়োজনীয় ঘোষণাপত্র সংযুক্ত না করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় কিছু ভোট বাতিল বলে গণ্য হয়েছে। মোট নিবন্ধিত ভোটের তুলনায় বৈধ ভোটের চূড়ান্ত হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশ।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর